শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৬:১২ পিএম, ২০২৬-০১-২৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি জিয়াউর রহমানের ছেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। জিয়াউর রহমানের রক্ত তার ধমনীতে। দেশপ্রেমিক তারেক রহমানের হাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়ার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কখনোই প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ এ সময় বলেন, যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ—আপনারা স্বাধীনতাপন্থি শক্তির সঙ্গে থাকুন। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি, তারা বাংলাদেশকে ভারতের রাজ্যে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেনি। দেশে যারা রয়ে গেছে, আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন, তারা রাজনীতি করতেই পারেন। সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা। ধর্মের উছিলায় একটি দল ভোট চায় মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ কেউ জান্নাতের বাহনা দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়। দেশের উন্নয়ন, নিরাপত্তার ও গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বক্তব্যে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান। স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সভায় উপজেলা ইউনিটসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited