শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০২:৪৬ পিএম, ২০২২-০৮-২৯
চট্টগ্রামের পটিয়ায় ধর্ষণ মামলা আসামি সাজ্জাদ হোসেন প্রকাশ রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই পরেশ এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ড উওর দেয়াং কোটার পাড়ার বাদশা মিয়ার বাড়িতে থেকে সাজ্জাদ হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়েছে। সে জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ড উওর দেয়াং কোটার পাড়ার এলাকার নজির আহমদের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ ডিসেম্বর ২০১৯ সালে ঐ এলাকার মোঃ নেছার উদ্দিনের স্ত্রী এক সন্তানের জননীকে সাজ্জাদ হোসেন রুবেলসহ চার বন্ধু মিলে নেছার উদ্দিন সরকারি চাকুরী সুবাদে বাইরে থাকায় এ সুযোগে তার ঘরে অনাধিকার প্রবেশ করে গৃহবধূকে চুরির ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে এ সংক্রান্ত বিষয়ে নেছার উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং ১৯৯/২১ এবং পটিয়া থানার ধর্ষণ মামলা নং ১৯( ৬)২০ দায়ে করে। দীর্ঘদিন যাবত সাজ্জাদ হোসেন রুবেল পলাতক ছিল। ২৭ আগস্ট শনিবার দিবাগত রাতে পুলিশ গ্রেফতার করে।
স্থানীয়দের অভিযোগ,আসামি সাজ্জাদ হোসেন প্রকাশ রুবেল জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ড উওর দেয়াং কোটার পাড়া এলাকায় তাঁর নেতৃত্বে কিছু কিশোর নারী ও স্কুল ছাত্রীদের উত্যক্ত করেন । সে এলাকায় কিশোর গ্যাং প্রধান হিসেবেও পরিচিত বলে অভিযোগ রয়েছে ।
পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম বিষয়টি সত্যিতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি রুবেলকে ২৮ আগস্ট রবিবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited