শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২৭ পিএম, ২০২৫-১১-২০
চট্টগ্রাম জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই গণশুনানির আয়োজন করেছেন জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ শুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে কেউ এসেছিলেন সুপেয় পানির ব্যবস্থা কিংবা সন্তানের পড়ালেখার সহযোগিতার জন্য। জেলা প্রশাসক একে একে সবার অভিযোগ শুনলেন। কিছু অভিযোগের দিলেন সমাধান আবার কিছু অভিযোগে ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তাই এমন গণশুনানিতে এসে সমস্যার সামাধান পেয়ে স্বস্তি নিয়ে ফিরে গেলেন সাধারণ মানুষ।
এমনি একজন এমরান হোসেন। রাঙ্গুনিয়া থেকে এসেছিলেন গণশুনানিতে। তাঁর অভিযোগ, একজন ভুয়া ওয়ারিশ সনদ বানিয়ে তাদের খতিয়ান করে নিয়েছে। এ অভিযোগ শুনে সংশ্লিষ্ট এসি ল্যান্ডকে সরাসরি নির্দেশ দেন ডিসি।
এমরান বলেন, আমরা এতদিন যে সমস্যায় ছিলাম, আজ মনে হলো সব শেষ হলো। মানুষটা সত্যিই আলাদা।
গণশুনানিতে আসা বাঁশখালীর জাফর আহমদ বলেন, আমাদের এলাকায় লবণাক্ততার কারণে সুপেয় পানির খুব অভাব। আমরা গভীর নলকূপ চাইতে এসেছি। ডিসি মহোদয় জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তাকে নির্দেশ দেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।
এব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষ আশা নিয়ে আমাদের কাছে আসে। তাদের কথা শোনা এবং সমস্যার সমাধান করা আমাদের দায়িত্ব। দুঃস্থ বা বয়োবৃদ্ধ—আমার অফিস সবার জন্য উন্মুক্ত। নিয়মিত গণশুনানি মানুষের আস্থা বাড়ায় এবং প্রশাসনকে জনগণের কাছাকাছি নিয়ে আসে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited