শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৮:৪৫ পিএম, ২০২১-০৩-০৯
বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস)-এর আমাদের স্বাস্থ্য,আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ (ও.এল.এইচ.এফ) প্রকল্প আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোয়াংছড়ি উপজেলা পরিষদ সভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৮ মার্চ) আয়োজিত অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল্ল্যাহ আল জাবেদের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি উপস্থিত ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইচিংপ্রু মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা, গ্রাউসের আমাদের স্বাস্থ্য,আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ (ও.এল.এইচ.এফ) প্রকল্প সমন্বয়কারী সবুজ চাকমা, প্রোগ্রাম মনিটরিং এন্ড ইভালুয়েশান কর্মকর্তা উমংসিং মারমা, এসএসএস সিএইচটি প্রকল্প উপজেলা ব্যবস্থাপক থুইসাচিং মারমা।
এসময় সভায় প্রধান অতিথি ও সভাপতি বক্তব্যে বলেন নরীদের অবদান চারদিকে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আছে। নারী অবদানের কারণেই পুরুষরা তাদের কাজে স্বীকৃতি লাভ করে। কিন্তু পারিপার্শিক অবস্থার প্রেক্ষিতে অনেক সময় নারীদের সে অবদানকে গ্রাহ্য করা হয় না, এ অবদানকে স্বীকার করা সমাজের সকল স্তরে এগিয়ে আসা উচিৎ। নারী দিবসে আমার প্রত্যাশা সকল নারী যেন অন্ত:ত এই দিনে নিজের সকল ব্যথা বেদনা, চাওয়া-পাওয়ার কথা নির্দিধায় বলতে পারেন। নিজেরই যদি নিজের বাধা না ভাঙ্গতে পারেন, তাহলে প্রতিবেশীরা সেই বাধা ভাঙ্গতে পারবে না।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited