শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৬:৩০ পিএম, ২০২৫-০৯-২১
এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ভারতের বিপক্ষে পরের ম্যাচটি এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। ঐ ম্যাচটি টাইগারদের ভাগ্য নির্ধারণ করতে পারে।
ভারতের বিপক্ষে জয় পেলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের পর দিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে টাইগারদের।
দুবাইতে তীব্র গরমের কারণে টানা দুই দিনে দুই ম্যাচ খেলা সবসময় কঠিন ও চ্যালেঞ্জিং। তারপরও শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।
আপাতত ভারত ম্যাচ ঘিরেই সব ভাবনা বাংলাদেশের। ভারতকে হারানোর পরিকল্পনা কষছে তারা। যদিও ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান খুবই খারাপ। তারপরও টুর্নামেন্টে ধারাবাহিকতার কারণে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা।
অতীতে পারফরমেন্সের ধারাবাহিকতা থাকায় ভারতকে হারাতে পেরেছিল বাংলাদেশ। একই সাথে ভারতের বিপক্ষে ম্যাচে সবসময়ই উজ্জীবিত থাকে টাইগাররা।
শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটের গুরুত্বপূর্ণ জয়ে ৪৫ বলে ৬১ রান করে অবদান রাখা সাইফ বলেন, ‘আমরা ফাইনালে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। ড্রেসিংরুমে সবার বিশ্বাস আছে, আমরা ফাইনালে উঠব। তাই শ্রীলংকাকে হারানোর পর আমরা এখন এক ধাপ এগিয়ে গিয়েছি। আমাদের এখনও দু’টি ম্যাচ বাকি আছে।’
এ পর্যন্ত তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে দু’বার এবং একবার পাকিস্তানের কাছে ফাইনালে হার মানে টাইগাররা।
সাইফ বলেন, ‘ট্রফি জিততে হলে অবশ্যই আমাদের বড় স্বপ্ন দেখতে হবে। কিন্তু আমাদের ধাপে ধাপে এগিয়ে যাওয়া উচিত। আমাদের পরবর্তী ফোকাস ভারতের বিপক্ষে ম্যাচ। ঐ ম্যাচের পর আমরা পরবর্তী ধাপ নিয়ে ভাবব।’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সাà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আমà¦...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited