শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০৮:২৫ পিএম, ২০২০-১১-১৫
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের সরকার সর্বত্র জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মাস্ক ছাড়া সরকারী বেসরকারী সকল সেবা না দেওয়ার উপর গুরুত্ব দিয়ে গণমাধ্যমে প্রচার প্রচারণা চালানো হচ্ছে। মীরসরাইয়ে করোনা ভাইরাস সংক্রমণের সবচেয়ে ঝুঁকি হচ্ছে গণপরিবহনে। কারণ বারইয়ারহাট টু ফেণী, সীতাকুণ্ড চট্টগ্রাম রুটে অএ উপজেলার মানুষের বেশী যাতায়াত। এই পরিবহন গুলোতে মাস্ক না পরা, অতিরিক্ত যাএী বহন করায় বেশী ঝুঁকিতে রয়েছে জনসাধারণ। এছাড়াও সম্প্রতি মীরসরাই উপজেলার বেশকিছু রুটের সিএনজি চালিত অটোরিক্সায় চালক ও যাএীদের মাস্ক না পরার প্রবণতা দেখা যায়। মাস্ক না পরার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি অটোরিকশা চালক জানান, গ্রামে করোনা ভাইরাস নেই, আল্লাহর রহমত গ্রামে এখনো ভাইরাস এসে পৌঁছে নাই, মাস্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার মাস্ক গাড়ীতে আছে তবে পুলিশ দেখলে তখন লাগাই। এছাড়া তিনি আরো জানান, গত ১৩ নভেম্বর (শুক্রবার) আবুরহাট বাজারে কবুতর কেনা বেচার সময় অনেক লোকের ভীড়ে কারো মুখে মাস্ক না দেখার কথা। অত্র উপজেলার বেশকিছু কাঁচাবাজারে, হোটেল রেস্তোরাঁ, ফার্ণিচার কারখানা, মুদি দোকানসহ জনবহুল স্থানের সব জায়গায় বিক্রেতা ও ক্রেতা কারও মাস্ক পরা চোখে পড়ে না। তবে সীমিত সংখ্যক সচেতন মানুষ মাস্ক ব্যবহারের উপর মনোযোগী। প্রথম দিকে উপজেলার বাজার কমিটিগুলো সামাজিক দূরত্ব বজায় রাখা মাস্ক পরার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে সক্রিয় ভূমিকা পালন করলেও বর্তমানে তা আর দেখা যায় না। যদিও সবার কাছে মাস্ক থাকে কিন্তু সেটা মুখে নয় পকেটে। সম্প্রতি মীরসরাই উপজেলা প্রশাসন করোনা প্রতিরোধ কমিটি গণমাধ্যম কর্মী, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাদের নিয়ে সিদ্ধান্ত নেয় ১৪ নভেম্বর শনিবার থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত করে জরিমানা আদায় করার ঘোষণা। এই বিষয়ে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান দৈনিক আমাদের চট্টগ্রামকে জানান ১৫ নভেম্বর রবিবার জনসচেতনতা সৃষ্টির জন্য সীমিত আকারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা। ১৬ নভেম্বর সোমবার হতে অত্র উপজেলায় মাস্ক ব্যবহারের উপর আরো গুরুত্ব দিয়ে জনসচেতনতা তৈরীতে মাঠে থাকবে মীরসরাই উপজেলা প্রশাসন। অত্র উপজেলার সম্মানিত জনসাধারণকে চলমান সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা মেনে চলার বিনীত আহবান জানান মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited