শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি : | ০৬:২৬ পিএম, ২০২০-১০-২০
লোহাগাড়া উপজেলার সদর এবং আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজিবুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট এবং কেন্দ্র দখলের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী।
এ সময় তার গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে গাড়ি চালক মো. শাহেদ (৩০) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে। ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী জানান, ভোটকেন্দ্রে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় আমার সরকারি গাড়ি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তিনি বলেন, ককটেল বিস্ফোরণে আমি তেমন আহত না হলেও আমার চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ বিদ্যালয় কেন্দ্রে ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসানের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হননি। ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান জানান, ভোটকেন্দ্রে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই আমাদের গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়। তবে ককটেল সরাসরি গাড়িতে আঘাত না করায় আমরা বেঁচে যাই।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited