চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

রিয়ালের জার্সিতে ৩০০ গোলের মাইলফলকে বেনজেমা

স্পোর্টস ডেস্ক :    |    ০৮:২১ পিএম, ২০২২-০১-০৯

রিয়ালের জার্সিতে ৩০০ গোলের মাইলফলকে বেনজেমা

বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েই চলেছেন করিম বেনজেমা। সর্বশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে জোড়া গোল করার পথে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩০০ গোলের মাইলফলকে পৌঁছেছেন এই ফরাসি স্ট্রাইকার।


শনিবার রাতে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এই কীর্তি গড়েন বেনজেমা। লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে এই ম্যাচে ব্রাজিলিয়ান ভিনিসিয়ুসের পাশাপাশি জোড়া গোল করেন তিনি, যা রিয়ালের জার্সিতে তার ৩০০ ও ৩০১তম গোল।  

রিয়ালের হয়ে ১৩ মৌসুমের ক্যারিয়ারে এখন পর্যন্ত ভালেন্সিয়ার বিপক্ষে ২৬ ম্যাচ খেলে ২০ গোল হলো বেনজেমার। এই ১৩ মৌসুমের মধ্যে এর আগে দুইবার ৩০ গোলের কীর্তি স্পর্শ করেছেন তিনি। এবারও সেই কীর্তির দিকেই ছুটছেন তিনি। এর আগে ২০১১/১২ মৌসুমে ৩২ গোল ছিল তার সেরা।  

৩০১ গোল নিয়ে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় উপরের দিকে উঠে এসেছেন বেনজেমা। এখন পর্যন্ত রিয়াল কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর (৩০৮) চেয়ে মাত্র ৭ গোল পিছিয়ে আছেন তিনি। তবে তালিকার শীর্ষে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোকে (৪৫১) পেছনে ফেলতে তাকে বহুদূর যেতে হবে। যদিও আরেক কিংবদন্তি রাউল গঞ্জালেসের (৩২৩) চেয়ে খুব বেশি পিছিয়ে নেই তিনি।  

রিয়ালের জার্সিতে ১০০ গোলে মালিক হতে ৫ বছর ৫ মাস সময় লেগে গিয়েছিল বেনজেমার। ২০০৯ সালের ২৯ আগস্ট ক্লাবের হয়ে অভিষেকের পর ২০১৪ সালের ১৮ জানুয়ারি এই মাইলফলকে পৌঁছান তিনি। এরপর দ্বিতীয় সেঞ্চুরি ছুঁতে লেগে যায় আরও ৪ বছর ১০ মাস। তবে তৃতীয় সেঞ্চুরির দেখা পেতে তার লেগেছে ৩ বছর ২ মাস।

সবমিলিয়ে রিয়ালের ৯ নম্বর জার্সিধারীর গোলসংখ্যা ৪০৩টি। এর মধ্যে ফরাসি ক্লাব লিঁওর হয়ে ৬৬টি এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে ৩৬টি গোল করেছেন তিনি। ফরাসি খেলোয়াড়দের মধ্যে তার চেয়ে এগিয়ে আছেন শুধু সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরি (৪১১)।  

বয়স ৩৪ বছর হয়ে গেলেও বেনজেমার ধার কিন্তু দিনদিন বাড়ছে। এই মৌসুমে এখন পর্যন্ত ২২ গোল করেছেন তিনি।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর