শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৩:২৬ পিএম, ২০২২-০৩-০৭
যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
৩৭ লাখ টাকার প্রতারণার এক মামলায় অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ভারতীয় আদালত।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর দিল্লির একটি অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সোনাক্ষীর, যার পারিশ্রমিক হিসেবে বলিউডের এই অভিনেত্রীকে দেওয়া হয়েছিল ৩৭ লাখ রুপি। কিন্তু সেই অনুষ্ঠানে যাননি এই অভিনেত্রী। টাকাও ফেরত দেননি। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ে আয়োজক কমিটি।
ওই বছরই অনুষ্ঠানের উদ্যোক্তা প্রমোদ শর্মা মুরাদাবাদের কাঠঘর থানায় সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন।
সেই মামলার সুরাহায় জিজ্ঞাসাবাদের জন্য ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রীকে আদালতে হাজিরা দিতে বলেন বিজ্ঞ বিচারক। কিন্তু একাধিকবার তলবের পর আদালতে হাজির হননি সোনাক্ষী। মামলা দায়েরের পর একবার বয়ান রেকর্ড করিয়েছেন অভিনেত্রী। তারপর থেকে টানা অনুপস্থিত তিনি। তাই আদালতের নিদের্শ অমান্য ও প্রতারণার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited