চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

এ টি এম শামসুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী

বিনোদন ডেস্ক :    |    ০৬:৪৩ পিএম, ২০২২-০২-২০

এ টি এম শামসুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী

আজ বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান ছিলেন একাধারে পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার। অভিনয়ের জন্য একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। এ টি এম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার ভোলাকোটের বড়বাড়ি আর ঢাকায় থাকতেন পুরান ঢাকার দেবেন্দ্র নাথ দাস লেনে।

পড়াশোনা করেছেন ঢাকার পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাইস্কুলে। তার বাবা নূরুজ্জামান ছিলেন নামকরা উকিল এবং শেরেবাংলা এ কে ফজলুল হকের সঙ্গে রাজনীতি করতেন।

মা নুরুন্নেসা বেগম। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে শামসুজ্জামান ছিলেন সবার বড়। পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে এ টি এম শামসুজ্জামানের চলচ্চিত্রজীবনের শুরু ১৯৬১ সালে। প্রথম কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ‘জলছবি’ চলচ্চিত্রের জন্য। ওই চলচ্চিত্রের পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা, এ ছবির মাধ্যমেই অভিনেতা ফারুকের চলচ্চিত্রে অভিষেক।


শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন এ টি এম শামসুজ্জামান। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। ১৯৮৭ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘দায়ী কে?’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ‘আজীবন সম্মাননা’ পুরস্কার গ্রহণ করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর