শিরোনাম
রিপোর্টার | ০৬:২৮ পিএম, ২০২৬-০৪-২৮
চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো রোগীদের জন্য ডায়ালাইসিস চিকিৎসা সেবা চালু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) একজন রোগীর কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ সেবার কার্যক্রম শুরু করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়ালাইসিস সেবা চালুর ফলে কিডনি রোগীদের চিকিৎসা গ্রহণে নতুন সুযোগ তৈরি হলো। বিশেষ করে আইসিইউতে ভর্তি রোগীদের আর অন্য হাসপাতালে রেফার না করে এখানেই প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হবে।
একই সঙ্গে দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয় কমাতেও এটি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। আপাতত একটি ডায়ালাইসিস মেশিন যুক্ত করা হয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিক আমান বাংলানিউজকে বলেন, ডায়ালাইসিস সেবা চালুর মাধ্যমে জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যুক্ত হলো। জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট পাওয়া গেলে ভবিষ্যতে এ সেবার সক্ষমতা আরও বাড়ানো হবে।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস বাংলানিউজকে জানান, আপাতত একটি ডায়ালাইসিস মেশিন যুক্ত করা হয়েছে। এটি দিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীদের যদি কিডনি ডায়ালাইসিস দরকার হয়, তাদের ডায়ালাইসিস করানো হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited