শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:১৯ পিএম, ২০২৫-১০-২৯
সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সরকার সমাজের দুঃস্থ এবং অসহায়দের সহায়তা করছে জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সারাদেশে মেডিকেলগুলোতে অসহায় রোগীদের ওষুধ কেনার জন্য বছরে ২৪ কোটি টাকা সহায়তা করে। চট্টগ্রামের বিভিন্ন এতিমখানা এবং অনাথ আশ্রমগুলোতে ১৩ হাজার শিশুকে অর্থ সহায়তা, ৯৭ হাজার প্রতিবন্ধীকে সহায়তার আওতায় আনা হয়েছে।
উপদেষ্টা আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান ,দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণর্থীদের মাঝে সনদ ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বিগত অর্থ বছরে সরকার ৪ কোটি অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে । সমাজের অনাথ, দুঃস্থ , বিধবা, প্রতিবন্ধী মানুষকে সহায়তা করা সরকারের দায়িত্ব। সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে।
অসহায় মানুষের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়ে উপদেষ্টা আরো বলেন, চট্টগ্রামে অনেক বড় বড় মানুষ আছেন। তাদের মন বিশাল। কোন অসহায় মানুষকে এক বেলা আহার করিয়ে যে প্রশান্তি পাওয়া যায় তা অন্য কোন কাজে পাওয়া যায়না। তাই সমাজের প্রান্তিক অসহায় মানুষের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহবান জানাচ্ছি।
আ ফ ম খালিদ হোসেন বলেছেন, চট্টগ্রাম সমাজসেবা কার্যালয় অসহায় দুঃস্থদের জন্য মানবিক কার্যক্রম পরিচালনা করছে। ইউরোপে কোন মানুষ সকালের নাস্তার জন্য তিনটি বার্গার কিনলে একটি চ্যারিটির জন্য রেখে দেয়, যাতে কোন অসহায় মানুষ আসলে সেখান থেকে নিতে পারে। চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক মো. ফরিদুল আলম, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম এর উপ- পরিচালক ফাহমিদা বেগম, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় উপ- পরিচালক হাফেজ মো. আমানুল্লাহ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।
নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান : মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited