চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে ১০২ শিক্ষার্থী পেল গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও পুরস্কার

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:২১ পিএম, ২০২৬-০১-১৭

রাঙামাটিতে ১০২ শিক্ষার্থী পেল গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও পুরস্কার

ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে ১২তম গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ ও গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী কারিগরি মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। এতে ১০২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দেওয়া হয়। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী আরও ১০০ জন শিক্ষার্থীকে সান্ত্বনামূলক শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষার হল সুপার এবং রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গবেষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত কথাশিল্পী ড. আজাদ বুলবুল এবং চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষা চিন্তক ড. শামসুদ্দীন শিশির। বক্তারা বলেন, গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তির অন্যতম বৈশিষ্ট্য হলো- ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ। এটি প্রমাণ করে, শিক্ষা বিভাজনের নয়; বরং ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার সেতুবন্ধন। বিভিন্ন ধর্মের শিক্ষার্থীদের একসঙ্গে অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তুলবে। গাউছুল আজম মাইজভাণ্ডারী (র.)-এর মানবতাবাদী আদর্শের বাস্তব প্রতিফলনই এই মেধাবৃত্তি। তারা আরও বলেন, এই আয়োজন শুধু একটি বৃত্তি প্রদান অনুষ্ঠান নয়; বরং এটি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ করার একটি মহৎ প্রয়াস। আগামী দিনের নেতৃত্ব গঠনে শিক্ষার্থীদের মেধার পাশাপাশি সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানটি আয়োজন করা হয় আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক (মাইজভাণ্ডারী আলী)-এর দিকনির্দেশনায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ ইরফানুল হক মাইজভান, নায়েব সাজ্জাদানশীন, গাউছিয়া আহমদিয়া মঞ্জিল, মাইজভাণ্ডার দরবার শরীফ ম্যানেজিং ট্রাস্টি ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (DIRI)-এর চেয়ারম্যান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের উপস্থাপক ও সংবাদ পাঠক মো. হাসান উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বেদবুনিয়া মইনুল উলুম রেজভীয়া সাঈদীয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. আলী হাসান, শাহ এমদাদিয়া রাঙামাটি জেলা কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর