শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০২:২৪ পিএম, ২০২০-০৮-২৯
আগামী নভেম্বর ২০২০ ইং মাস থেকে ধারাবাহিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে, চলবে জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২১ ইং পর্যন্ত। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নভেম্বরে প্রথমে শুরু হবে পৌরসভা নির্বাচন। এরপর স্থানীয় সরকারের সবচেয়ে বড় নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জানান, প্রথমে পৌরসভার সিডিউল (তফসিল) ঘোষণা হবে। এর পর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে নানান জটিলতায় যেসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে না, সেগুলোর নির্বাচন প্রথমে হবে।
চট্টগ্রামে ১৫ টি পৌরসভা ও ১৯০ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা স্ব স্ব এলাকার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মনোনয়ন লাভের জন্য সর্বদা যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
সাবেক মহকুমা ও চট্রগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা পটিয়া পৌরসভার মেয়র পদে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে বর্তমান মেয়র ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী , পৌর আ'লীগ নেতা ও পটিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব সরওয়ার হায়দার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলিয় হাইকমান্ডের সিধান্তের উপর এখনো চেয়ে আছে, দল যদি নির্বাচনে প্রতিদন্ধিতা করার জন্য সিধান্ত গ্রহন করে তবে বিগত পটিয়া পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক তৌহিদুল আলম আবারো নির্বাচন করবেন বলে জানা যাই, বিএনপি থেকে নির্বাচনের জন্য সাবেক মেয়র নূরুল ইসলাম সওদাগরও আগ্রহী। জাতীয় পার্টি থেকে মেয়র পদে নির্বাচনের জন্য সাবেক মেয়র শামসুল আলম মাষ্টার প্রতিদন্ধিতা করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানা যাই । পটিয়ার সচেতন মানুষদের সাথে কথা বলে জানা যাই নির্বাচন আরো ঘনিয়ে আসলে হয়ত আরো কিছু নতুন মুখ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্ধিতায় দেখা যেতে পারে ! ভোট সুষ্ট, সুন্দর, নিরপেক্ষ ও উৎসব মুখোর পরিবেশে হবে এমনটায় আশা করেন পটিয়ার শিক্ষিত তরুন প্রজন্মের ভোটার সহ আপামর জনসাধারন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited