শিরোনাম
রামু প্রতিনিধি : | ০৭:০৯ পিএম, ২০২১-০৪-২০
কক্সবাজারের রামুর ঈদগড় সড়কের পানেরছড়া ঢালায় উঁচু পাহাড় থেকে পড়ে গিয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২০ এপ্রিল) মধ্যেরাতে পানের ছড়া ঢালা এলাকার সড়কের দক্ষিণ পাহাড় থেকে নিচে পাকা ড্রেনের উপর পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ৩০ বছরের একটি মেয়ে হাতি মারা যায়। মঙ্গলবার সকালে পথচারীরা হাতির মরদেহ দেখতে পেয়ে ভোমরিয়াঘোনা বিট অফিসে খবর দেয়। পরে বনবিভাগের লোকজন এসে হাতিটির মরদেহ উদ্ধার করে।
ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়াঘোনা বনবিট কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, পাহাড়ে খাবার সংগ্রহ করতে গিয়ে পাহাড় থেকে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে। ময়না তদন্তের পর হাতির মরদেহ মাটিতে পুঁতে ফেলা হবে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited