শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:১৬ পিএম, ২০২৫-০৬-২৯
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বোয়ালখালী উপজেলা সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২৮ জুন শনিবার বোয়ালখালী পৌরসভাস্থ শ্রীশ্রী জগদ্বিশ্বরী কালী মাতৃমন্দিরে অনুষ্ঠিত হয়।
১ম অধিবেশনে বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক শ্রী সত্যপ্রিয় শীলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রীমতী রুনা চৌধুরী এবং শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী বাবলা দত্তের যৌথ সঞ্চালনায় সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক শ্রীমতী রুনা চৌধুরী।
শুরুতে গীতাপাঠ করেন বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী রনি চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি শ্রী পুলক কান্তি চৌধুরী।
শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক শ্রীমতী বৃষ্টি বৈদ্য। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের নির্বাহী সদস্য শ্রী সুলাল ধর। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী সুজন মজুমদার।
মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের অর্থ সম্পাদক শ্রী বাবলু কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক শ্রী পলাশ চক্রবর্তী।
আরও উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি শ্রী রুপন ধর, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রানু মজুমদার, সাংগঠনিক সম্পাদক পন্ডিত শ্রী কাঞ্চন চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী অভিজিৎ চৌধুরী, অর্থ সম্পাদক শ্রী সনজিত শীল, সহ-অর্থ সম্পাদক শ্রী দ্বীপেন চৌধুরী , দপ্তর সম্পাদক শ্রী সঞ্জয় দেবনাথ, প্রচার সম্পাদক শ্রী নন্দ দুলাল চৌধুরী, প্রকাশনা সম্পাদক শ্রী সনক দত্ত, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক শ্রী অসীম চৌধুরী, নির্বাহী সদস্য শ্রী পংকজ বসু, শ্রী রুপন দে, বাগীশিক বোয়ালখালী পৌরসভা সংসদের সভাপতি শিক্ষক শ্রী কৃষ্ণ গোপাল দাশ, সাধারণ সম্পাদক শ্রী জনি দাশ, সাংগঠনিক সম্পাদক শ্রী অজয় ধর , সারোয়াতলী ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী সাগর দাশ, সাধারণ সম্পাদক শ্রী সাগর নাথ, মহিলা সম্পাদিকা শ্রীমতী শর্মি বসু, গীতানুরাগী কান্তা দত্ত, শ্রী রিমন দত্ত, শাকপুরা ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী মিলন শীল, সাধারণ সম্পাদক শ্রী রনি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মিন্টু দেবনাথ , অর্থ সম্পাদক শ্রী রিমন দে , আমুচিয়া ইউনিয়ন সংসদের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী হীরক রক্ষিত, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী আশুতোষ চৌধুরী সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত মজুমদার, কধুরখীল ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী পার্থ বিশ্বাস,কড়লডেঙ্গা ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী শান্তনু চৌধুরী প্রমুখ।
২য় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য রুপন ধরকে সভাপতি শিক্ষক অসীম চৌধুরীকে সাধারণ সম্পাদক মিন্টু দেবনাথকে নির্বাহী সদস্য নির্বাচিত করে বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited