শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৫:০১ পিএম, ২০২১-১২-২৯
হাটহাজারীতে অগ্নিকাণ্ডে মাদ্রাসা পুড়ে ছাইটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তা'লীমুল কুরআন নূরানী মাদ্রাসা পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডের জোবরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ মাদ্রাসার ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। এর লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে টিনসেডে নির্মিত মাদ্রাসাটি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ ওসমান গণি বলেন, রাত দুইটার দিকে হঠাৎ মাদ্রাসার ভেতরে আগুন দেখা যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও টিনসেড হওয়ায় আগুন মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের জন্য রাখা ৭০ হাজার টাকার নতুন বইসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ১০টি কম্বল প্রদান করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান জায়নুল আবেদীন, ইউপি সদস্য আলমগীর ভুট্টো, নির্বাচিত সদস্য আকমল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited