চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছি: নওফেল

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৫৫ পিএম, ২০২১-০১-২৩

মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছি: নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র একান্ত প্রচেষ্টায় সারাদেশে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৮০০ মাদ্রাসা বিল্ডিং তৈরির কাজ চলছে। তিনি মাদ্রাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ করেছেন।  
শনিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে নগরের মাদ্রাসা প্রধানদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নওফেল বলেন, মাদ্রাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। কিন্তু সরকারের একক প্রচেষ্টায় কখনই তা সম্ভব নয়। সরকারের এই প্রচেষ্টায় মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িত সকলের সহোযোগিতা কামনা করছি। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মাদ্রাসা শিক্ষাকে যাতে আন্তর্জাতিক মানের শিক্ষার সাথে মোটামুটি তুলনামূলক একটা অবস্থানে নিয়ে আসা যায় সে জন্য কাজ করতে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যেই কাজ করছি আমরা। । উপমন্ত্রী মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষার সঙ্গে জড়িত বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমূহ দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অছিউর রহমানের সভাপতিত্বে এবং দারুল উলুম কমিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহসিন ভূঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ছলিম উল্লাহ, আহমদিয়া করিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরোয়ার উদ্দিন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. মুহাম্মদ লিয়াকত আলী বক্তব্য দেন।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর