শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৭ পিএম, ২০২৫-০২-১৯
চট্টগ্রামের রাউজান থানার চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ ০৫টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ফারুক প্রকাশ তারেক'কে (২৪) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল। গ্রেফতারকৃত আসামি হলেন চট্টগ্রাম জেলার রাউজান থানার সওদাগর পাড়া লাম্বুর হাট এলাকার মৃত নুরুল আলমের ছেলে। বুধবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার রাউজান থানার মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ নতুন রাস্তার মাথা এলাকায় অবস্থানের তথ্য পায় র্যাব। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুরে ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে হেফাজতে নেয়। উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী, চট্টগ্রাম জেলার রাউজান এবং মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানায় চুরি, ছিনতাই এবং ডাকাতি প্রস্তুতির ০৫টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিকে বুধবার চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited