চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে : সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫০ পিএম, ২০২১-০৩-০৮

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে : সিএমপি কমিশনার

ঐতিহাসিক ০৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে রোববার (৭ মার্চ) সমগ্র বাংলাদেশের সকল থানার ন্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬ টি থানায় একযোগে আনন্দ উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানার উদ্যোগে নগরীর দি কিং অব চিটাগাং এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ও ঐতিহাসিক ৭ই মার্চের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের এই অর্থনৈতিক এই সুবিশাল অর্জনের জন্য সিএমপি কমিশনার ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ২০০৯ সালে সারা বিশ্বে একটি অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমাদের জিডিপির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই করোনাকালীন সময়ে পৃথিবীতে যে চারটি দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ তার মধ্যে একটি। ইনশাআল্লাহ যদি স্থিতিশীলতা বজায় থাকে,  তাহলে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি আরও  বলেন, মার্চ মাস আবেগের মাস। এই মাসে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। আমাদের একটি স্বপ্ন আছে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের। এই উন্নত বাংলাদেশের জন্য আমাদের নিজেদের তৈরী করতে হবে।

সিএমপি কমিশনার বলেন, আমাদের রয়েছে অত্যন্ত গর্ব করার মত সংস্কৃতি,  ভাষা, সাহিত্য, কৃষি, সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। এর সাথে যুক্ত হয়েছে অর্থনৈতিক সামর্থ্য। ইনশাআল্লাহ আমরা স্বপ্ন দেখি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

এছাড়াও সিএমপি কমিশনার নারী পুরুষ নির্বিশেষে সকলের অংশগ্রহণে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অঙ্গীকার ব্যাক্ত করেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর