চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণ: মায়ানমার নাগরিক নিহত, বাংলাদেশী আহত

স্টাফ রিপোর্টার :    |    ০৮:১০ পিএম, ২০২৫-১০-১৫

আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণ: মায়ানমার নাগরিক নিহত, বাংলাদেশী আহত

বান্দরবানের আলীকদম সীমান্ত সংলগ্ন মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক মায়ানমার নাগরিক নিহত ও এক বাংলাদেশী আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে সীমান্ত পিলার-৫৫ (বিপি-৫৫) এর পশ্চিমে মায়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা গেছে, নিহত ও আহত দুজনই জুম চাষী ছিলেন। সকালে তারা জুম ক্ষেত পরিদর্শনে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মায়ানমার নাগরিক মেনথ্যাং (৪০), পিতা তাংলাই, ঠিকানা—নতুনপাড়া (মায়ানমার), মারা যান। আহত হয়েছেন বাংলাদেশী নাগরিক ম্যাংসার মুরং (৩০), পিতা শাংওয়ান, গ্রাম গর্জনপাড়া, ৪নং কুরুকপাতা ইউনিয়ন, আলীকদম।

বিজিবি জানায়, নিহতের মরদেহ মায়ানমারের সীমান্তের ভেতরেই রয়েছে। আহত বাংলাদেশী নাগরিক বিস্ফোরণের পর নিজেই তার গ্রামে ফিরে আসেন।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, “আহত ব্যক্তি স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন, এখনও হাসপাতালে নেওয়া হয়নি। নিহত ও আহত দুজন পরস্পর আত্মীয়। তারা জুম ক্ষেতে ধান আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন।”

আলীকদম উপজেলার সীমান্ত এলাকায় এ মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর