শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৯:২৯ পিএম, ২০২১-০৭-১৮
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্তান এ ওয?াই বি আই সিদ্দিকী (৭৬) মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। পুলিশ সদর দপ্তর জানায়, রোববার সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়। আইজিপি বেনজীর আহমেদসহ সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানাজায় অংশ নেন। পরে বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতারা মরহুমের প্রতি শ্রদ্ধা জানান। জানাজা শেষে বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায? এ ওয?াই বি আই সিদ্দিকী মরদেহ সীতাকুণ্ডে পাঠানো হয?েছে। সেখানে বাদ আসর দক্ষিণ রহমত নগর মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয? জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা জন্মগ্রহণ করেন এ ওয?াই বি আই সিদ্দিকী । ১৯৭০ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। এরপর ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০০০ সালের ৭ জুন পর্যন্ত আইজিপি হিসেবে দায?িত্ব পালন করেন। পুলিশ বাহিনী থেকে অবসরের পর তিনি পানি সম্পদ ও বন্যা নিয?ন্ত্রণ মন্ত্রণালয?ের এবং স্থানীয? সরকার মন্ত্রণালয?ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৪ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited