শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৯:২৩ পিএম, ২০২২-০৮-১০
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো বোলিং করে র্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া এগিয়েছেন লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদও।পিছিয়েছেন মুশফিকুর রহিম।
বুধবার (১০ আগস্ট) সর্বশেষ র্যাংকিং হালনাগাদ করে আইসিসি। সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরে দ্বিতীয় ম্যচে ১ উইকেট নেওয়া তাইজুল ইসলাম এগিয়েছেন ৯ ধাপ। ক্যারিয়ারসেরা ৭১তম স্থানে উঠে এসেছেন এই স্পিনার।
ব্যাটারদের র্যাংকিংয়ে বরাবরের মতোই ১৬তম স্থানে রয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি হাঁকানো তামিম ইকবাল। এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। সমান ধাপ এগিয়ে ২৮তম স্থানে মাহমুদউল্লাহর অবস্থান। অপরদিকে দুই ধাপ পিছিয়েছেন মুশফিক। ১৯তম স্থানে রয়েছেন তিনি। এক ধাপ পিছিয়েছেন সাকিব অবস্থান করছেন ৩০তম স্থানে।
বোলারদের তালিকায় সবার ওপরে রয়েছেন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ স্থান রয়েছেন তিনি। সেরা দশে এই স্পিনার ছাড়া বাংলাদেশের আর কোনো বোলার নেই। দুই ধাপ পিছিয়ে সাকিব ১৪তম ও মোস্তাফিজুর রহমান ১৬তম স্থানে রয়েছেন। তাসকিন আহমেদ চার ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪২তম স্থানে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited