চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

‘চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রধান অগ্রাধিকার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা’

আমাদের ডেস্ক :    |    ০৬:৩২ পিএম, ২০২৫-১১-২৬

‘চট্টগ্রামের টেকসই উন্নয়নে প্রধান অগ্রাধিকার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা’

চট্টগ্রাম: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন) এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে চট্টগ্রামে ‘ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
এই আয়োজনে পরিবেশ রক্ষা ও দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনায় আগ্রহী ২০০ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
বাংলাদেশে পরিবেশগত চ্যালেঞ্জ ক্রমেই বাড়ছে, বিশেষ করে চট্টগ্রামের মতো ব্যস্ত নগরীতে প্লাস্টিক বর্জ্য ও অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা জনস্বাস্থ্য এবং নগরজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনিলিভার বাংলাদেশ, চসিক ও ইপসা ২০২২ সাল থেকে বহুপক্ষীয় (মাল্টি-স্টেকহোল্ডার), ভ্যালু-চেইনভিত্তিক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা মডেল বাস্তবায়ন করছে। এই উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে ৩০ হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও রিসাইকেল করা হয়েছে, যা পরিচ্ছন্ন আবাসিক এলাকা গড়ে তোলা, বর্জ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তরুণদের পরিবেশ রক্ষায় নেতৃত্ব দিতে সক্ষম করে তোলার লক্ষ্যে ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট প্রোগ্রাম আয়োজন করা হয়। ৪১০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী ও আবেদনকারীর মধ্য থেকে অংশগ্রহণকারীদের নির্বাচিত করা হয়। এদের মধ্যে ছিলেন চসিকের ৪১টি ওয়ার্ডের ৮২ জন তরুণ স্বেচ্ছাসেবী, ২০ জন সাংবাদিক এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাবের ৯৮ জন শিক্ষার্থী। তাদের অংশগ্রহণ শহরজুড়ে তরুণদের টেকসই উন্নয়ন কার্যক্রমে আগ্রহ ও সম্পৃক্ততার ইতিবাচক প্রতিফলন।
তরুণ নেতৃত্ব, ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই চর্চা বিষয়ে অনুষ্ঠানে বিভিন্ন থিমেটিক সেশন আয়োজন করা হয়। এসব সেশন তরুণদের ব্যবহারিক জ্ঞান, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করে। পাশাপাশি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু কার্যক্রমে যুক্ত তরুণদের শেখা, নেটওয়ার্কিং ও সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের উপসচিব ও চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। উপস্থিত ছিলেন চসিক প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস ও কমিউনিকেশনস পরিচালক শামিমা আক্তার এবং বিশেষ অতিথি ছিলেন ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান।
চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা চট্টগ্রামের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ ধরনের উদ্যোগে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নতুন ধারণা আনে এবং সমাজে সকলের সম্পৃক্ততা বাড়ায়, যা দীর্ঘমেয়াদি পরিবেশ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, পরিবেশ সচেতন সমাজ গঠনে তরুণ নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের উৎসাহ ও নিষ্ঠা আমাদের আরও টেকসই ভবিষ্যতের আশা জোগায়।
শামিমা আক্তার বলেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের আগ্রহ ও উদ্ভাবনী চিন্তা অত্যন্ত প্রয়োজনীয়। ইউনিলিভার বাংলাদেশ তরুণদের নেতৃত্বকে সমর্থন প্রদানের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনে তাদের কার্যক্রমে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন, পরিবেশ সমস্যার সমাধানে তরুণদের সম্ভাবনা সবসময় প্রবল। এই উদ্যোগ তাদের ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ও দিকনির্দেশনা প্রদান করছে।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর