শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:১৭ পিএম, ২০২২-০৩-৩০
তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।
মঙ্গলবার (২৯ মার্চ) এ শান্তি আলোচনা হয়।খবর: দ্য গার্ডিয়ান
এ বিষয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে ও আলোচনা পরবর্তী ধাপে নিয়ে যেতে কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে এসেছে রাশিয়া।
মস্কো বলছে, তারা রাজধানী কিয়েভের চারপাশে এবং উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে তাদের সামরিক তৎপরতা কমিয়ে দেবে।
এমন ঘোষণার পর অনেকেই ভাবছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে গেছে বা দুই পক্ষের মধ্যে পুরোপুরি যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। ঘটনা কিন্তু তা নয়। বিষয়টি পরিস্কার করে রাশিয়ার প্রধান প্রতিনিধি ভ্লাদিমির মেডেনেস্কি বলেন, কিয়েভে হামলা চালানো হবে না মানে এই নয় যে ইউক্রেনেই হামলা করা বন্ধ করে দেবে রাশিয়া। এটি কোনো যুদ্ধবিরতি নয়।
মেডেনেস্কি বলেন, এ দ্বন্দ্ব ধীরে ধীরে বন্ধ করে দেওয়ার যে ইচ্ছে আমাদের আছে এটি তারই অংশ। আমরা চাচ্ছি অন্তত এখানে দ্বন্দ্ব বন্ধ হোক। ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আরও অনেক দূর পথ পাড়ি দিতে হবে।
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এই এক মাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির অনেক শহর। প্রাণ হারিয়েছে অসংখ্য সাধারণ মানুষ।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited