শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৫:৪৪ পিএম, ২০২২-০৯-০১
বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্পটে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ওএমএস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-০৮ আসনের সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় উপজেলায় নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য অধিদপ্তর কতৃক ওএমএস ডিলারদের মাধ্যমে এই খাদ্য শস্য বিতরণ করা হয়।
এ সময় মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, "দেশের দরীদ্র জনগোষ্ঠীর কল্যাণে শেখ হাসিনার আন্তরিকতা অতুলনীয়। তাদের সচেতনতার বৃদ্ধির পাশাপাশি পূর্বের যে কোন অবস্থা হতে ভাল আছে। সরকার তাদের কল্যাণে বয়স্ক ভাতা, গর্ভকালীন ভাতা, ডি.জি.এফ চাউল বিতরণ, বিধবা ভাতা, নগদ অর্থ বিতরণের ফলে গ্রামীন জনগোষ্ঠী আজ ঘুরে দাঁড়িয়েছে। বিভিন্ন নিম্ন আয়ের মানুষকে বাঁচাতে খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন সরকার।
দেশের যে কোন দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নিম্ন আয়ের মানুষদের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ওএমএস কার্যক্রম চালু করা হয়েছে, এ খাদ্য শস্য বিতরণকালে প্রকৃত অসহায় মানুষ যাতে সঠিক ভাবে নিতে পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে"। তিনি আরো বলেন, বিশ্ব সংকটেও থেমে নেই শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী নানা প্রকল্প। এ সরকারের আমলে গ্রামীন অবকাঠামো পরিবর্তন ও শক্তিশালী হয়েছে। তাদের বিশ্বাস শেখ হাসিনাই পারবে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও ক্ষুদা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার মোস্তাফিজুর রহমান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, এম এ ঈছা, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাকারিয়া, বোয়ালখালী পৌরসভা প্যানেল মেয়র তারেকুল ইসলাম, কাউন্সিলর নোলক জাহাঙ্গীর, প্যানেল মেয়র রেবেকা সুলতানা মনি, ইকবাল হোসেন তালুকদার, কাজী খোরশেদ মিল্টন, বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি ইকরামুল হক মুন্না, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাসেল প্রমুখ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited