শিরোনাম
মহেশখালী প্রতিনিধি : : | ০৮:৩৩ পিএম, ২০২১-১০-১৪
প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হলে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের দেশে প্রায় এক কোটির বেশি ছেলে-মেয়ে রয়েছে। আমরা তাদের টিকা দেবো। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল হাসপাতালে ১২ থেকে ১৭ বছর বয়সী মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিকভাবে ৩০ লাখ ছাত্রছাত্রীকে টিকা দেবো এবং পর্যায়ক্রমে আমরা সব শিক্ষার্থীকে টিকা দেবো। কারণ আমাদের হাতে প্রায় ৩০ লাখ ফাইজারের টিকা আছে। এতে ৩০ লাখ শিক্ষার্থীকে টিকা দিতে পারবো। ফাইজারের টিকা ভালো ও
নিরাপদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ফাইজারের টিকা আমেরিকা ও ইউরোপসহ অন্যান্য দেশে দেওয়া হচ্ছে। এ কারণে এ টিকা আমরা ছাত্রছাত্রীদের দিচ্ছি। কারণ আমরা চাই আমাদের শিশুরা নিরাপদে থাকুক। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ঢাকা বিভাগীয় পরিচালক ডা. মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও পুলিশ সুপার মোহাম্ম গোলাম আজাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited