শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ০৬:৫৭ পিএম, ২০২৬-০৮-২৭
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ২ নম্বর বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে পর্যায়ে কাজ করছেন এক সময়ের ত্যাগী বিএনপি নেতা ও সাংবাদিক আবদুর রশিদ।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি বিএনপির রাজনীতি ও বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি। আবদুর রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। তিনি দৈনিক ইত্তেফাক ও বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বাইশারী মডেল স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি। বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আবদুর রশিদ বলেন, “দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে ইউনিয়নবাসীর সেবা করতে চাই।
বিশেষ করে বাইশারীর সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও জনদুর্ভোগ নিরসনকে অগ্রাধিকার দিতে চাই।”
তিনি দলীয় নেতাকর্মী ও বাইশারী ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয় ও তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিন সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ রয়েছে, যা নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে প্রত্যাশা করেন তারা।
স্টাফ রিপোর্টার : : দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে চিকিৎসাসেবা পৌঁছানো যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে স্থানীয় মানুষের ভরসার...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পাহাড়ের বেকারত্ব দূরীকরণ, নারীর কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটà...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : অগ্নিসন্ত্রাস, নাশকতা ও মানুষের মধ্যে হানাহানি দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না বলে মন্তব্য করেছà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক সাধনা ও পুণ্য অর্জনের মহিমায় রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে অ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সামাজিক নৈতিকতা প্রতিষ্ঠায় আলেম-ওলামাদের দায়িত্বশীল ভূমিকা পালন...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited