চট্টগ্রাম   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে রাসায়নিক দিয়ে কলা পাকানোর শঙ্কা, পরীক্ষার কথা জানালেন ইউএনও

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৫:১৬ পিএম, ২০২৬-১১-১৫

ফটিকছড়িতে রাসায়নিক দিয়ে কলা পাকানোর শঙ্কা, পরীক্ষার কথা জানালেন ইউএনও

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাটবাজার থেকে শুরু করে গ্রাম-মহল্লা সর্বত্রই বিক্রি হচ্ছে কলা। তবে এসব কলা পাকাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়ে ক্রেতা ও সচেতন মহলে উদ্বেগ বাড়ছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও সরবরাহ করা কলায় রাসায়নিক ব্যবহারের আশঙ্কা রয়েছে।

স্থানীয় কয়েকজন কলা ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা বিভিন্ন পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে কলা সংগ্রহ করে খুচরা পর্যায়ে বিক্রি করেন। নাজিরহাট ঝংকার এলাকার কলা ব্যবসায়ী তৌহিদসহ কয়েকজন জানান, তাঁরা নিজেরা কলা পাকাতে কোনো রাসায়নিক ব্যবহার করেন না। পাইকারদের কাছ থেকে কলা কিনে এনে বিক্রি করেন। তবে সরবরাহ করা কলায় রাসায়নিক ব্যবহার করা হয় কি না, সে বিষয়ে তাঁদেরও সন্দেহ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফটিকছড়ির বিবিরহাট, নাজিরহাট ও নানুপুর বাজারের পাইকারি ব্যবসায়ীরা কুষ্টিয়া, মেহেরপুর, মধুপুর, ঠাকুরগাঁও, রংপুর ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বড় বড় ট্রাকে করে বিপুল পরিমাণ কলা নিয়ে আসেন। পরে এসব কলা উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামাঞ্চলের খুচরা বিক্রেতাদের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে যায়।

তবে এসব কলা পাকাতে কী ধরনের পদার্থ ব্যবহার করা হচ্ছে, আদৌ কোনো ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে কি না কিংবা ব্যবহৃত পদার্থের মাত্রা নিরাপদ সীমার মধ্যে রয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, খাবারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে কি না কিংবা অনুমোদিত মাত্রার অতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অবহিত করা হবে, যাতে তারা বাজারে বিক্রি হওয়া কলার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পারে। পরীক্ষায় ক্ষতিকর রাসায়নিকের অতিরিক্ত প্রয়োগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারে বিক্রি হওয়া কলার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত নমুনা পরীক্ষা, নিয়মিত বাজার তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। 
 

রিটেলেড নিউজ

বাঁশখালী সড়কে ছোট-বড় গর্ত, গাড়ি চালানো দায়

বাঁশখালী সড়কে ছোট-বড় গর্ত, গাড়ি চালানো দায়

মো.আরফান উদ্দীন  : সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ, কোথাও আবার সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ। এসব গর্তে পà¦...বিস্তারিত


বিয়ের চার মাসেই শেষ গৃহবধূর সংসার

বিয়ের চার মাসেই শেষ গৃহবধূর সংসার

রাউজান প্রতিনিধি : : রাউজানে বিয়ের মাত্র চার মাস চারদিনের মাথায় রিমা দে নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।  রিà¦...বিস্তারিত


দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

দুর্গম রালাইপাড়ার ৩৪ শিক্ষার্থীর পাশে আলীকদম সেনা জোন, পাঠাল মানবিক সহায়তা

আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ:  বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরà¦...বিস্তারিত


৩ যুগের বেশি শিক্ষকতা শেষে শিক্ষকের আবেগঘন বিদায়

৩ যুগের বেশি শিক্ষকতা শেষে শিক্ষকের আবেগঘন বিদায়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট কলে...বিস্তারিত


রাউজানে প্রকাশ্য ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অবস্থা আশংকাজনক, মার্কেটজুড়ে আতংক 

রাউজানে প্রকাশ্য ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অবস্থা আশংকাজনক, মার্কেটজুড়ে আতংক 

রাউজান প্রতিনিধি : : রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটে প্রকাà¦...বিস্তারিত


সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক

আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর