শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ১২:৩৭ পিএম, ২০২৬-০৯-১৯
বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত হয়। গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো: সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রধান বক্তা ছিলেন আবদুল খালেক সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ মুজিবুর রহমান, অর্থ সচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম আঞ্চলিক শাখা।
বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মঈন উদ্দীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোনায়েম শাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেছবাহ উদ্দিন আহমেদ, তৌহিদ বিন মোস্তফা, দোলন দাশ, মুহাম্মদ ফজলুল হক কোরেশি, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ দিদারুল করিম, অমৃত কারণ ও মিল্টন কান্তি দেব।
সভাশেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দক্ষিণ চট্রলার শতবর্ষী বিদ্যাপীঠ বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে. এম মঈন উদ্দীন কে সভাপতি ও বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন চক্রবর্তীকে সচিব, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম, পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ তৌহিদুর রহমান ও মোনায়েমশাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেছবাহ উদ্দিন আহমেদকে সহ-সভাপতি, কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিনকে যুগ্মসচিব, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহরবুর রহমান ও বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোরশেদুল হাসানকে সহকারী সচিব, পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সামশুল আলম হেলালিকে সাংগঠনিক সচিব, বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মমতাজ উদ্দিন কে অর্থ সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা কমিটি গঠন করা হয়।
পটিয়া প্রতিনিধি : : দেশের ব্যাংকিং খাতে সরকার পতনের পরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামে, বিশেষ করে পটিয়ায়। কারণ ছা...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : অনিরুদ্ধ অপু, রাঙ্গুনিয়া: নানা সীমাবদ্ধতার মধ্যেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সঙ্গে উত্তী...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৫ টি কমিউনিটি ক্লিনিকের ভবনকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited