শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১০:২০ পিএম, ২০২৬-০৬-০৮
চট্টগ্রামের মিরসরাইয়ে বিভিন্ন সময়ে চাদাঁবাজী ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ প্রচার করায় প্রেসবিডি২৪.কম এর সিনিয়র রিপোর্টার শফিকুর রহমান (শফিক) হেনস্তার শিকার হয়েছেন। এবং পরবর্তীতে হয়রানির উদ্যেশে মোবাইল চুরি ও হামলার চেষ্টা করা হয়েছে অভিযোগ এনে একটি ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করেছেন,মাদক সন্ত্রাস সিন্ডিকেটের মূল হোতা আশরাফ।
মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বাধা।
সাংবাদিক শফিকুর রহমানের সঙ্গে ঘটা ওই ন্যাক্কার জনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা না গেলে, অপরাধীরা এমন কর্মকাণ্ডে উৎসাহ পাবে। তাই দ্রুত এসব অপরাধীকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় মাদক চাঁদাবাজি' নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার পর থেকেই চাঁদাবাজ সিন্ডিকেটের প্রধান কথিত ফেইজবুক সাংবাদিক আশ্রাফ উদ্দিন নানাভাবে শফিকুর রহমানকে দীর্ঘ দিন ধরে হুমকি দিয়ে আসছিল। তার অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে।
গত ২৫-মে,মিরসরাই বাজারে এক ব্যাবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ ও চাঁদাবাজির বিষয়ে দ্বিতীয় পর্বের নিউজ সংগ্রহ করতে গেলে কতিপয় সন্ত্রাসী তাকে ও তার সাথে থাকা ভিডিও জার্নালিস্টকে অবরুদ্ধ করে মব সৃষ্টির মাধ্যমে প্রাণনাশের চেষ্টা করে।
এসময় ক্যামেরা চিনিয়ে নিয়ে তাদের শারিরীক ও মানুষিকভাবে লাঞ্চিত করা হয়। পরে প্রায় দেড় ঘন্টাব্যাপী আটকে রেখে চালানো হয় শারীরিক ও মানুষিক নির্যাতন। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরে সেখান থেকে এক সিনিয়র সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতায় বেঁচে ফিরেন তিনি।
এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা সত্ত্বেও প্রশাসনের কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited