শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৪:৪০ পিএম, ২০২৬-০১-২৮
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইমন উদ্দিন (১৯) ও মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। এসময় তাদের স্বীকারোক্তি মতে খড়ের গাদা থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাইমন উদ্দিন একই এলাকার নুরুল হক এবং জাহাঙ্গীর আলম মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। যৌথ বাহিনী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইমন ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খড়ের গাদা থেকে একটি একনলা বন্দুক এবং তিন রাউন্ড কার্তুজ, দুইটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। আজ (বুধবার) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited