শিরোনাম
মোহাম্মদ ওমর আলী, চকরিয়া : | ০৩:০৪ পিএম, ২০২০-১০-১৪
কক্সবাজারের চকরিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে গার্মেন্টসের এক কর্মীকে পৌরশহর চিরিঙ্গার রওশন মার্কেটের আবাসিক হোটেল ডি-ফোরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভিকটিমের বয়স ১৮ বছর।
তার বাড়ি বদরখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে।
অভিযুক্ত মো. কায়ছার (৩০) কোনাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার (১৩ অক্টোবর) ভিকটিমের মা বাদী হয়ে ৯ (১)২০০০ ধারামতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চকরিয়া থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগটি চকরিয়া থানা প্রশাসন আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করেন। যার নং- ২৪/৪২৭ (১৩/১০/২০২০ইং)।
বাদী দাবি করেন, তার মেয়ের সাথে দুই ভুল নাম্বারে পরিচয় হয় কায়ছারের। এই সুযোগে গত ১২ অক্টোবর তার মেয়েকে কৌশলে চকরিয়া পৌরশহরের হোটেল ডি-ফোরের ভাড়া কক্ষে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় একটি টমটম গাড়িতে তুলে দেয়। ঘটনা প্রকাশ না করতে বলে।
বাদী আরো জানান, মেয়ের তথ্যমতে ওই যুবক ধর্ষণ অপরাধে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হলে থানা পুলিশে খবর দিয়ে তাকে পুলিশ হেফাজতে নেয় এবং অসুস্থ মেয়েকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই যুবতী জেলা হাসপাতালেই ভর্তি রয়েছে। মেয়ের পরিবার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থাগ্রহণপূর্বক তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited