শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১১:৪৯ পিএম, ২০২৬-০৬-২১
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উদ্যোগে “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় ও চ্যালেঞ্জ” শীর্ষক এক সেমিনার রবিবার (২১ জুন) সকাল ১০ টা ৩০ মিনিটে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এবং জনাব প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জনাব প্রফেসর মোহাম্মদ আলমগীর, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ মানজুরুল ইসলাম, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (দক্ষিণ) কার্যালয়। তিনি তাঁর প্রবন্ধে মাদকাসক্তির বর্তমান পরিস্থিতি, এর সামাজিক ও পারিবারিক প্রভাব, তরুণ সমাজের করণীয় এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ জনাব আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মাদক নিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক প্রতিরোধ। পরিবারই সামাজিক প্রতিরোধের প্রথম ও প্রধান সূতিকাগার। পরিবার থেকে সন্তানদের মধ্যে নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে মাদকাসক্তি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সেমিনারে বক্তারা মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সরকারি সিটি কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited