শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ১২:৩৫ পিএম, ২০২২-০৯-২১
চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অবৈধভাবে খোলা ট্রাকে করে বিক্রির সময় দুজনকে আটক করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। এসময় পণ্যসহ ট্রাকটিও জব্দ করা হয়েছে।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাও এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন,ট্রাক ড্রাইভার জিয়াউল হক। তিনি উপজেলার জঙ্গল গুনাগরী ১ নম্বর ওয়ার্ডে জহির আহমদের ছেলে। তবে হেলপারের নাম-পরিচয় জানা যায়নি। জব্দকৃত টিসিবির পণ্যের মধ্যে রয়েছে— ৬৪০ লিটার সয়াবিন তৈল, ৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি ডাল।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান আমাদের চট্টগ্রামকে বলেন, সাধনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিহাব উদ্দীনের ছেলে মারুফ সরকারের ভর্তুকি মূল্যে সংরক্ষিত টিসিবির পণ্য এনে গভীর রাতে বিক্রি করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় পণ্য পরিবহনকারী ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক গেলেও মাল আনায়নকারী মারুফকে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, মালামালসহ জব্দকৃত ট্রাকটি বাঁশখালী থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited