চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ভারতের প্রথম করোনামুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:০৩ পিএম, ২০২১-০২-২৮

ভারতের প্রথম করোনামুক্ত রাজ্য অরুণাচল প্রদেশ

ভারতের অরুণাচল প্রদেশকে করোনাভাইরাসমুক্ত প্রথম রাজ্য হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) রাজ্যের স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যে আর কোনও সক্রিয় করোনা রোগী নেই। সকলেই সুস্থ হয়ে গিয়েছেন। সুস্থতার হার ৯৯.৬৬ শতাংশ এবং সংক্রমণের হার শূন্য। খবর আনন্দবাজার পত্রিকার।

অরুণাচল প্রদেশের পর্যবেক্ষক কর্মকর্তা লোবসাং জাম্পা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো সংক্রমণ ধরা পড়েনি। অরুণাচল প্রদেশে মোট ১৬ হাজার ৮৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ১৬ হাজার ৭৮০ জন সুস্থ হয়েছেন। তিন জন সক্রিয় করোনা রোগী ছিলেন। রোববার তারা সুস্থ হওয়ায় এই রাজ্য করোনা মুক্ত হল বলেই দাবি করেছেন ওই কর্মকর্তা।

জাম্পা জানিয়েছেন, মোট ৪ লক্ষ ৫ হাজার ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার ৩১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় কারও রিপোর্ট পজিটিভ আসেনি। তিনি আরও জানান, রাজ্যে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম দ্রুত গতিতে চলছে। এখন পর্যন্ত ৩২ হাজার ৩২৫ জন স্বাস্থ্যকর্মী এবং সামনের সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেয়া হয়েছে। সোম, বৃহস্পতি, শুক্র এবং শনিবার— সপ্তাহে এই চার দিন ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচী চালানো হচ্ছে।

অরুণাচল প্রদেশ করোনামুক্ত হলেও ভারতের বেশ কয়েকটি রাজ্যে নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ তৈরি হচ্ছে। টান চার দিন দৈনিক সংক্রমণ ১৬ হাজার ছাড়িয়ে গেছে। মোট দৈনিক সংক্রমণের মধ্যে ৮৬ শতাংশই মহারাষ্ট্র, কেরালা, পাঞ্জাব, কর্নাটক, তামিলনাড়ু এব‌ং গুজরাটের। সংক্রমণ ঠেকাতে অমরাবতী, নাগপুরসহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় লকডাউন জারি করেছে প্রশাসন। ৮ মার্চ পর্যন্ত এই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। কেরালাতেও বেশ কয়েকটি জেলায় কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর