শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৪:৪২ পিএম, ২০২০-০৯-২০
সীতাকুণ্ডে ট্রাকের চাপায় মো. মাহবুবুর রহমান (৪২) নামে হাইওয়ে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশ সদস্য মো.নোমান(২৮)।
আজ রবিবার (২০ সেস্টেম্বর) সকালে উপজেলার বাঁশবাড়ীয়া এলাকার আর. আর জুট মিলস্ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়ীয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আর.আর জুট মিলস্ নামক স্থানে একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনা কবলিত হয়। বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে আসেন কর্তব্যরত হাইওয়ে পুলিশের এস.আই মাহবুবুর রহমান ও সঙ্গীয় ফোর্স। দায়িত্বরত থাকা অবস্থায় রেকার দিয়ে ট্রাকটি সরানোর পরিকল্পনা করার সময় হঠাৎ একইমুখি অপর একটি ট্রাক সজোরে দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা কবলিত ট্রাকটি দায়িত্বরত অবস্থায় থাকা এসআই মাহবুবুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই এস আই মাহাবুব মারা যান। ঘটনার পর পর তাদের উদ্ধার করেন দ্রুত পুলিশ সদস্যদের কে চমেকে হাসপাতালে প্রেরণ করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এস.আই সদর দক্ষিণ কুমিল্লা জেলার ডুমুরিয়া এলাকার তফাজ্জ্বল হোসেনের পুত্র। অপর আহত পুলিশ সদ্স্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় নিহত মাহবুবের পরিবারকে খবর পাঠানো হয়েছে বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন। এছাড়া দুর্ঘটনায় দায়ী কাভার্ডভ্যানকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited