চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

১৯৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :    |    ০৩:১৯ পিএম, ২০২২-০২-২৮

১৯৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। যেখানে ব্যাটিং ধসে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৪৬.৫ ওভারে ১৯৩ রানে থেমেছে।


সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি মাঠে গড়ায়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে ওপেনার তামিম ইকবাল এ ম্যাচেও ব্যর্থ হলেন। দলীয় ১১তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ১১ রানে ফজলহক ফারুকি তাকে সরাসরি বোল্ড করেন।

ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাশ, ২১তম ওভারে দলীয় শতকের দেখা পায় বাংলাদেশ। তবে পরের ওভারেই ব্যক্তিগত ৩০ রান করে আজমতউল্লাহ ওমরজাই বলে বোল্ড হন সাকিব আল হাসান। ৩৬ বলে ৩টি চারে নিজের ইনিংস সাজান সাকিব।

তবে রশিদ খানের বলে উইকেট বিলিয়ে দেন মুশফিকুর রহিম। দলীয় ২৭তম ওভারে ব্যক্তিগত ৭ রানে উইকেটের পেছনে রহমতউল্লাহ গুরবাজকে ক্যাচ দেন তিনি। রশিদের পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির আলী।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ফিরলেন লিটন দাস। মোহাম্মদ নবির বলে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে থাকা গুলবাদীন নাইবের ক্যাচে পরিণত হন তিনি। ১১৩ বলে ৭টি চারে ৮৬ করেছেন লিটন।

শেষদিকে দ্রুতই ফিরে যান মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেনরা। মাহমুদউল্লা রিয়াদ ৫৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

আফগান বোলারদের মধ্যে রশিদ খান সর্বোচ্চ ৩টি উইকেট পান। নবি ২টি উইকেট দখল করেন।

আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। সিরিজের তিন ম্যাচেই একই একাদশ নামাল স্বাগতিক দল। অন্যদিকে আফগান একাদশে আছে এক পরিবর্তন। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে ফরিদ আহমেদকে বাদ দিয়ে ফেরানো হয়েছে গুলবাদিন নাইবকে।

ইতোমধ্যেই প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম টাইগার। আজ তাই টাইগারদের হোয়াইটওয়াশ মিশন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ:  রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবদীন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও রিয়াজ হাসান।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর