চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে র‍্যাবের পৃথক চারটি অভিযানে গ্রেফতার-৪

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৩৯ পিএম, ২০২৫-০৪-২০

চট্টগ্রামে র‍্যাবের পৃথক চারটি অভিযানে গ্রেফতার-৪

চট্টগ্রামে পৃথক চার অভিযানে মাদক, নাশকতা ও হত্যা চেষ্টা এবং ডাকাতির মামলার পলাতক আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের চান্দগাঁও থানার মৌলভীবাজার এলাকার নুর আলমের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩০), একই থানার উত্তর চান্দগাঁও এলাকার মৃত ইব্রাহীমের ছেলে  মোঃ খোরশেদ আলম (৩৫), হাটহাজারী থানার ছমেদ আলী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মোহাম্মদ আনিস (৪৫) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বারুইখালী এলাকার মৃত ঈসমাইলের ছেলে মোক্তার প্রকাশ মিষ্টার (২৫)।

রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। 


তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ হেলাল উদ্দিন'কে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার মৌলভীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব। পরে গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে সে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামি বলে স্বীকার করে। অপরদিকে শনিবার রাতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার নাশকতা মামলার এজাহারনামীয় আসামি মোঃ খোরশেদ আলম'কে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকা হতে র‍্যাবের একটি আভিযানিক দল গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে এ মামলার ০১নং এজাহারনামীয় আসামি বলে স্বীকার করে। এছাড়াও চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আনিস'কে চট্টগ্রামের হাটহাজারী থানার রহিমপুর এলাকা হতে রবিবার ভোরে র‍্যাবের আভিযানিক দল গ্রেফতার করে হেফাজতে নেয় এবং গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর মডেল থানার ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোক্তার প্রকাশ মিষ্টার'কে ফেনী সদর মডেল থানার ষ্টার লাইন বাস কাউন্টার এলাকা হতে রবিবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে এ মামলার ০২নং এজাহারনামীয় আসামি বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর