চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি    |    ০৪:৫৩ পিএম, ২০২২-০৯-২৯

শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে ৬ষ্ঠবারের মত আগামী ১৮ অক্টোবর, ২০২২খ্রিস্টাব্দে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা জাকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে ।

এ লক্ষ্যে বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা এর সভাপতিতে অদ্য ২৮ নভেম্বর ২০২২ খ্রি. বুধবার প্রস্তুতিমূলক সভা সকাল ৯.৩০ ঘটিকায় রাঙ্গামাটির বোর্ডের প্রধান কার্যালয়স্থ কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভা শুরুতে বোর্ডের মাননীয় চেয়ারম্যান  নিখিল কুমার চাকমা উপস্থিত সকলকে স্বাগত জানান। উক্ত অনুষ্ঠান বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব) এর সঞ্চলনায় পরিচিতি পর্বের পর বিগত বছরের শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতার ভিডিও প্রামাণ্যচিত্র পরিবেশনা করা হয়। অতঃপর সভাপতির অনুমতিক্রমে বিগত বছরের কার্যবিবরণী ধারাবাহিকভাবে পাঠ করেন শোনান বোর্ডের উপপরিচালক জনাব মংছেনলাইন রাখাইন।

চেয়ারম্যান সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিনকে সামনে রেখে নতুন প্রজন্মদের কাছে তুলে ধরার জন্য আড়ম্বরপূর্ণভাবে পালন করার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারেও শেখ রাসেল নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২২ রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারস্থ বিশাল কাপ্তাই লেইকে অনুষ্ঠিত হবে। 

তিনি আরও বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা পার্বত্যবাসীর নিকট ব্র্যান্ডিং হয়েছে। তাই এ প্রতিযোগিতাকে আকর্ষণীয় ও জাকজমকপূর্ণভাবে তুলে ধরার জন্য সোস্যাল মিডিয়া এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ব্যাপকভাবে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আহবান জানান।


উন্মুক্ত আলোচনায় রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম, জনাব সুনীল কান্তি দে জেলা ক্রীড়া সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের প্রতিনিধি, রাঙ্গামাটি পার্বত্য জেলার নৌপুলিশ এর প্রতিনিধি, রাঙ্গামাটি পার্বত্য জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক দিদারুলসহ অনেকে বক্তব্য রাখেন এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন মর্মে সভাকে জানান। বক্তারা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্যোগ গ্রহণ জন্য ভূয়সী প্রশংসা করেন এবং বোর্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জনান।

এসময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব)সহ বোর্ডের উধর্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিউল আজম, জনাব সুনীল
কান্তি দে জেলা ক্রীড়া সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের প্রতিনিধি, রাঙ্গামাটি পার্বত্য জেলার নৌপুলিশ এর প্রতিনিধি, রাঙ্গামাটি পার্বত্য জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক জনাব দিদারুল প্রমুখ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর