শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৫৭ পিএম, ২০২৪-১০-১০
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলা সদরে সংঘারাম বৌদ্ধবিহার পরিদর্শন করেন। তিনি সেখানে অষ্ট পরিষ্কার ও সংঘদান করেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় যোগ দেন।
সেখানে সংক্ষিপ্ত আলোচনায় উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্য বৈষম্যহীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং মানুষের মধ্যে সাম্য ও সৌহার্দ্যরে বন্ধন আরো জোরদার করা। সরকারের এ মহৎ উদ্দেশ্য সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা পরে সেখানে নবনির্মিত সংঘারাম পালি কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কন চাকমা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, এডিশনাল এসপি শাহনেওয়াজ রাজু, এসিও লে. কর্ণেল আল মামুন, পার্বত্য চট্টগ্রাম ভিক্ষু সংঘের সভাপতি শ্রদ্ধালংকার মহাথের, উপদেষ্টার সহকারী একান্ত সচিব শুভাশীষ চাকমা, ইউএনডিপির কর্মকর্তা এ এ মং ও প্রতুল দেওয়ান চাকমাসহ সংঘারাম সেবা সংঘের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited