শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:১৬ পিএম, ২০২৪-১০-১৯
শুক্রবার (১৯ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রাম নগরীর জামালখান সড়ক ও খুলশীর জাকির হোসেন রোডে হুট করে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর চট্টগ্রাম নগরীতে এই প্রথম দলটি বা তার অঙ্গসংগঠনের এই ধরনের মিছিল দেখা গেলো প্রকাশ্যে। জানা যায়, এদিন দিবাগত রাত পৌনে একটার দিকে চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের আগে এসে মিছিলটি আচমকা শেষ হয়ে যায়। এতে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। প্রায় একই সময়ে খুলশীর জাকির হোসেন রোড এলাকায়ও এমন মিছিলের খবর পাওয়া গেছে। জামালখানে ছাত্রলীগের মিছিলের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিল থেকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited