শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:৩৯ পিএম, ২০২৪-১২-১২
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে দেশজুড়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করার ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম আজ এ বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা আবেদন করেছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছেন। আগামী ১৮ ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।"
তিনি আরো বলেন, "জুলাই আগস্ট মাসে গণহত্যার পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন এবং এসব বাস্তবায়ন করতে সরাসরি তিনি দায়িত্ব পালন করেছেন। এসব বিষয়ে তথ্য উদঘাটন করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।"
"গণহত্যা চলাকালে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকা অবস্থায় ইন্টারনেট বন্ধ করে দিয়ে সারা পৃথিবীর সাথে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। তিনি দেশে সংঘটিত গণহত্যার তথ্য প্রকাশে বিঘ্ন সৃষ্টি করে এতোবড় অপরাধকে বিশ্ব থেকে আড়াল করতে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। এ বিষয়ে তাকে কে বা কারা নির্দেশ দিয়েছেন বা করা এর সাথে জড়িত ছিলেন সেটি জানার জন্যও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে," তিনি জানান।
এর আগে, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক নয় মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সেদিন প্রথমবারের মত ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন পলক। আগামী ১৮ ডিসেম্বর পলকসহ সেই সাবেক নয় মন্ত্রীকে আবারও ট্রাইব্যুনালে হাজির করা হবে।
স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত
কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited