চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সার্ভেয়ারদের অফিস ফাঁকা, চলছে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৯ পিএম, ২০২৪-১০-০৩

সার্ভেয়ারদের অফিস ফাঁকা, চলছে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামজেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৩ দিন ব্যাপী
অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন । বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দদের কর্মবিরতি পালনকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের এল.এ শাখায় ডিপ্লোমা সার্ভেয়ারদের অফিস ফাঁকা।

সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তিন দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ। কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সংগঠনের চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দরা গত ১ অক্টোবর মঙ্গলবার থেকে আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন। ন্যায়সঙ্গত অধিকার ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে আগামী ৬ অক্টোবর রোববার থেকে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে নেতৃবৃন্দরা হুশিঁয়ারি উচ্চারণ করেন।
নেতৃবৃন্দরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভেয়িং ডিপ্লোমাাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রীজ, কালভার্ট,নদী/খাল খনন, বাধঁ, ইমারত নির্মাণসহ টপোগ্রাফিক, হাইড্রোগ্রাফিক জরীপসহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৯৮৯ সালের ২৩ ফেব্রুয়ারি তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের নাঃশাঃ ৫/১০এম- ৬/৮৯/১৭৮/১(১৭) নং স্মারকের প্রজ্ঞাপনমূলে সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁদের অধীনন্থ অফিসসমূহে অন্যান্য সকল ডিপ্লোমার ন্যায় ৩ বছর (বর্তমান ৪ বছর) মেয়াদি ডিপ্লোমা-ইন-সার্ভেয়িং টেকনোলজিকে সমবেতন স্কেল ও পদ-মর্যাদা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়। ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের এবং ১৯৯৪ সালের ১ ডিসেম্বর তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটে সরকারের সকল মন্ত্রণালয়/বিভাগকে তাঁহাদের অধীনস্থ অফিসসমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত
ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেিিণর পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার/সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েক ধাপ নীচে ১৪/১৫/১৬ গ্রেডে নিয়োগ দেয়া হচ্ছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। বিগত ২০০৬ সালের ১৬ মার্চ তারিখের স্মারক নং কাশিঅ/বিবিধ/পার্ট-২/১৫২০/২০০২/৭১ মূলে মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি পাশকৃতদের পদমর্যাদা ও বেতন স্কেল অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের
ন্যায় বৃদ্ধির সুপারিশ প্রদান করলেও আজও তা বাস্তবায়ন হয়নি।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, বিগত ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) এ
শিক্ষাগত যোগ্যতা সম্পন্নগণ সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়)১৯৯৪ সালের ১৯ অক্টোবর তারিখের সম (বিধি-২) পদোন্নতি-২৭/৯৪-১৬৪ নং স্মারকের সঙ্গে সামঞ্জস্য বিধায় তাদেরকে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জন্য সুপারিশ করা হলেও আজও তা বাস্তবায়ন করা হয়নি।
তারা বলেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ (চার) বৎসর মেয়াদি সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণি করণে মধ্যম সারির ব্যবস্থাপক/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/সমতূল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের
২য় শ্রেণির মর্যাদা দেয়া হচ্ছে না, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক আচারণ। বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার রুত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীনতম সার্ভেয়িং টেকনোলজির ডিপ্লোমাধারীগণের ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক।

বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীব অধিকার বাস্তবায়ন পরিষদ বৈষম্য নিরসনে ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপন এবং ১৯৯৪ সালের ১ ডিসেম্বর তারিখের প্রকাশিত বাংলাদেশ গেজেটের আলোকে সরকারের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আমাদের দীর্ঘ দিন আন্দোলন, সংগ্রাম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশের সকল জেলার জেলা
প্রশাসক মহোদয়ের মাধ্যমে এবং বিভিন্ন সংস্থা/দপ্তর প্রধানগণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি আমরা সফল ভাবে সম্পন্ন করেছি এবং ১৬ সেপ্টেম্বর তারিখে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন করে দেশবাসীর কাছে সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলদের বৈষম্যে ও দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমাদের অধিকার ১০ম গ্রেড বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি না হওয়ায় “বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ” গত ১ অক্টোবর থেকে লাগাতার কঠোর কর্মসূচি দেয়ার ঘোষনা দেন। ইতোমধ্যে গত ১ অক্টোবর থেকে লাগাতার কর্মসূচিতে যাওয়ার বিষয়টি আমরা আমাদের দপ্তর প্রধানকে অবহিত করেছি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরবার আবেদন ও তাগিদ প্রদান করা স্বত্ত্বেও
অজানা কারণে আমাদের ন্যায়সঙ্গত অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। ছাত্র-জনতার গণ অভ্যুত্থান-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় অর্থ্যাৎ বৈষম্য দুরীকরণের লক্ষ্যে অন্যান্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাশকৃতদেও সার্ভেয়ার/সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১০ম গ্রেডে/দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার জন্য ১৯৯৪ সালেে ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন ও একই সালের ১ ডিসেম্বর তারিখে প্রকাশিত গেজেট বাস্তবায়নের তথা পুনঃরায়জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারী ও প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণের মাধ্যমে বেতন-বৈষম্য দূরীকরণের দাবী জানান সংগঠনের সকল নেতৃবৃন্দ।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর