শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:৩৪ পিএম, ২০২৫-০৮-০৫
এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের বিজয় উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট (মঙ্গলবার) বিকালে আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বিজয় র্যালি শুরু হয়ে আলীকদম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসির স্টোরের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। ফ্যাসিস্টবিরোধী স্লোগানে মুখরিত এই র্যালিটি ছিল নজরকাড়া ও উদ্দীপনাময়। বিশেষ করে গত ১৫ বছর ধরে নির্যাতিত ও নিপীড়নের শিকার নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ র্যালিটিকে দেয় এক অনন্য মাত্রা।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন।
তিনি বলেন,দেশের জনগণ আজ স্বৈরাচার, দুর্নীতি ও দমন-পীড়নের হাত থেকে রক্ষা পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে।”
সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দলীয় ঐক্য ও আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। তারা আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited