শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৫৩ পিএম, ২০২২-০৭-০৫
যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় ইলিনয়ের শিকাগো শহরের উপকণ্ঠে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
স্বাধীনতা দিবস উপলক্ষে হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজ চলছিল। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ফলে কুচকাওয়াজ শুরুর ১০ মিনিট পর বন্ধ করে দেওয়া হয়।
হামলার পর ২২ বছর বয়সী একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রবার্ট ই ক্রিমো।
পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সন্দেহভাজন হামলাকারী কুচকাওয়াজের অনুষ্ঠানে হামলা চালান। আশপাশের কোনো ভবনে ছাদ থেকে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ব্র্যাড বলেন, তিনি ও তার প্রচার শিবির কুচকাওয়াজের শুরুর দিকে প্যারেড গ্রাউন্ডে জড়ো হচ্ছিলেন, ঠিক তখনই গুলি শুরু হয়। এতে কয়েকজনের প্রাণহানি এবং কয়েকজন আহত হওয়ার খবর শুনেছেন বলে এক টুইটে জানান তিনি।
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited