শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০৫:০১ পিএম, ২০২৬-০১-১৮
সাতকানিয়ায় গ্রামভিত্তিক জ্ঞানচর্চাকে নতুন মাত্রা দিতে চালু হয়েছে দেশের প্রথম ডিজিটাল ভ্রাম্যমাণ লাইব্রেরি। ‘মাস্টার আবদুচ ছালাম ভ্রাম্যমাণ লাইব্রেরি’ নামের এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে অনলাইনে বই বুকিং করে গ্রামেই বই পাওয়ার সুযোগ মিলবে পাঠকদের। শনিবার (১৭ জানুয়ারি) প্রবীণ শিক্ষক মাস্টার আবদুচ ছালামের নামে প্রতিষ্ঠিত এই ভ্রাম্যমাণ লাইব্রেরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সাতকানিয়া উপজেলা অফিস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ও পর্দা উন্মোচনের মাধ্যমে লাইব্রেরিটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) সামছুজামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার আবদুচ ছালাম, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা। অনুষ্ঠানে বক্তারা জানান, এটি দেশের প্রথম ডিজিটাল ভ্রাম্যমাণ লাইব্রেরি, যেখানে পাঠকরা ঘরে বসেই অনলাইনে বইয়ের তালিকা দেখতে পারবেন এবং পছন্দের বই পড়ার জন্য বুকিং দিতে পারবেন। নির্ধারিত সময় ও রুট অনুযায়ী ভ্রাম্যমাণ ভ্যানটি পাঠকের দোরগোড়ায় বই পৌঁছে দেবে। লাইব্রেরিটির ডিজিটাল সুবিধা ও পরিকল্পনা দেখে উদ্বোধকরা সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে দক্ষিণ চট্টগ্রামে শিক্ষা প্রসারে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। লাইব্রেরির স্বপ্নদ্রষ্টা সমাজকর্মী জাহেদুল ইসলাম বলেন, আমরা চাই গ্রামের প্রতিটি প্রান্তে বই পৌঁছে দিতে। বর্তমান সময়ে শিশু-কিশোরেরা স্মার্টফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে নারী ও শিশুদের বইমুখী করে মূল্যবোধসম্পন্ন ও জ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, মাস্টার আবদুচ ছালামের শিক্ষা ও আদর্শ সামনে রেখে এই জ্ঞান বিলানোর আন্দোলন শুরু হয়েছে। প্রাথমিকভাবে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন ও আশপাশের ৭-৮টি গ্রামে পাইলটিং ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হবে। ভ্রাম্যমাণ ভ্যানটি নিয়মিতভাবে প্রধান বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত করবে। প্রতিটি স্কুলে একজন করে ‘বুক ক্যাপ্টেন’ ও একজন সমন্বয়ক শিক্ষক এই কার্যক্রম তদারক করবেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে বছর শেষে বিশেষ পুরস্কার ও টি-শার্ট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে শুরু হওয়া এই ভ্রাম্যমাণ লাইব্রেরিকে ভবিষ্যতে দাতা ও শিক্ষানুরাগীদের সহযোগিতায় আরও বৃহৎ পরিসরে বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন আয়োজকরা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited