চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

১৮০ দিনের সফলতা নগরবাসীর, ব্যর্থতা আমার: সুজন

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:০০ পিএম, ২০২১-০২-০২

১৮০ দিনের সফলতা নগরবাসীর, ব্যর্থতা আমার: সুজন

১৮০ দিনের মেয়াদ শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। সোমবার (১ ফেব্রুয়ারি) সুজন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। সিইও চসিকের ‘অত্যাবশ্যকীয় ও আর্থিক’ দায়িত্ব পালন করবেন গত ২৭ জানুয়ারির নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী দায়িত্ব বুঝে নেওয়ার আগ পর্যন্ত। স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।  সূত্র জানায়, ১৮০ দিনের জন্য গত ৬ আগস্ট প্রশাসকের দায়িত্ব নিয়েছিলেন সুজন। এর মধ্যে আগস্ট মাসে ২৬ দিন, সেপ্টেম্বর ও নভেম্বর মাসে ৩০ দিন করে ৬০ দিন, অক্টোবর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে ৩১ দিন করে ৯৩ দিন এবং ফেব্রুয়ারি মাসে একদিন দায়িত্ব পালন করেন।  খোরশেদ আলম সুজন বাংলানিউজকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করে আমাকে দায়িত্ব দিয়েছিলেন। এর জন্য আমি কৃতজ্ঞ বঙ্গবন্ধু কন্যার প্রতি। আমি আমার সাধ্যমত, আমার যত যোগ্যতা, অভিজ্ঞতা ছিল সবটুকু দিয়ে চেষ্টা করেছি সেই দায়িত্ব পালনে। আমার চেষ্টা ছিল চট্টগ্রামকে একটা পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার জন্য। ছয় মাসে যা কিছু সাফল্য সব নগরবাসীর, যদি ব্যর্থতা থাকে তা আমার। তিনি বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিক, গণমাধ্যম, পরামর্শক কমিটি ও চসিকের কর্মকর্তা-কর্মচারীদের সমর্থন পেয়েছি। এর জন্য ধন্যবাদ জানাই। আমি প্রতিটি কাজ, প্রতিটি মুহূর্তকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমি সবসময় রাজনৈতিক কর্মী। নিজে সড়কে, খালে, নালায় উপস্থিত থেকে কাজ তদারকি করেছি। কর্মীদের মধ্যে প্রাণসঞ্চারের চেষ্টা করেছি। চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ গত ৫ আগস্ট শেষ হওয়ার পর ৬ আগস্ট প্রশাসকের দায়িত্ব নেন সুজন। বৈশ্বিক মহামারী করোনা, বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড়ধসের আশঙ্কা থাকায় নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর