শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৫:৪৫ পিএম, ২০২৫-১০-২৩
চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় রিপু আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সলার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রিপু আক্তার বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লস্কর পাড়া এলাকার নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী।
পরিবার সূত্রে জানা যায়, রিপু আক্তার গত মঙ্গলবার বাবার বাড়ি কাথরিয়ায় বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় শাহাব মিয়ার ছেলে ফরিদ আহমদ ও তার ছেলে মো. শহিদুল্লাহর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা রিপুকে ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাবি হাসিনা বেগম বলেন, “জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফরিদ আহমদ ও তার ছেলে শহিদ রিপুকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।”
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন, “রিপু আক্তারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার গলার নিচে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited