শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:৪৭ পিএম, ২০২৬-০৯-২৬
চট্টগ্রামের ফটিকছড়িতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মদ, গাঁজা ও ইয়াবাসহ চার মাদকসেবীকে আটক করেছে ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড এবং অপর দুজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
আটকরা হলেন নাজিরহাট পৌরসভার মো. শাজাহান (৩৮), মানিকছড়ির যোগ্যাছোলার বিজন ত্রিপুরা, কাঞ্চননগরের মো. ইমরান (৩৪) এবং ভূজপুরের মো. কুরবান আলী(৪৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের মদ, গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। জব্দ করা মাদকদ্রব্য পরে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় পৃথক চারটি মামলা করা হয়েছে। অভিযানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
সীতাকুণ্ড প্রতিনিধি : : চট্টগ্রামের সীতাকুণ্ডে কোর্ট ফাইলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার à¦...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : জামায়াত দল হিসেবে অকৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীà¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : একটি বাজারে ঢুকেই আগে ভাঙা হলো সিসি ক্যামেরা। এরপর পাহারাদারকে মারধর করে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিছবাহ উদ্দিন: আধুনিক ও উন্নত কক্সবাজার গড়তে জেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্à...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে লিমা আক্তার (২৫) নামে দুই সন্তানের এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। বà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়à§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited